বিশালগড়ে ছিনতাই ও অপহরণ কাণ্ডে দুই যুবককে আটক করেছে পুলিশ!

প্রগতি ত্রিপুরা, ০৫ জুলাই,২০২৬: বিশালগড়ে ছিনতাই ও অপহরণ কাণ্ডে রঘুনাথপুর রেল স্টেশন থেকে পায়েল আলম ও জুয়েল মিয়া নামে দুই যুবককে আটক করেছে পুলিশ! গভীর রাতে লুটপাট কাণ্ডে বিশালগড় থানার পুলিশের হাতে আটক ঘনিয়ামারার কুখ্যাত জুয়েলের ভাই পায়েল সহ আরও এক অভিযুক্ত। সঙ্গে আটক একটি সেলেরিও গাড়ি। এই নিয়ে বিশালগড় পত্র এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গেছে বিশালগড়ে দুষ্কৃতিকারীদের উপদ্রব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে পুলিশের ভূমিকা দিনের পর দিন শূন্য। রবিবার সকালে পুলিশ ঘটনার স্থলে গিয়ে ঘনিয়ামারার কুখ্যাত জুয়েলের ভাই পায়েল সহ এক অভিযুক্ত এবং একটি স্করপিও গাড়ি আটক করে বিশালগড় থানার পুলিশ।

তবে বলাই বাহুল্য বিশালগড় থানার ওসি বিজয় দাস আসার পর থেকে বিশালগড় এক সন্ত্রাসের আঁতুর ঘর হিসেবে পরিণত হয়েছে নির্বিকার জেলা পুলিশ সুপার। এখন দেখার বিষয় এই খবর প্রকাশিত হবার পর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা কি ভূমিকা গ্রহণ করে।

Leave a Comment