প্রগতি ত্রিপুরা, ০৫ জুলাই,২০২৬: গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ত্রিপুরার লালজুরি চেকপোস্টে অভিযান চালিয়ে পুলিশ এতে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের সিগারেটসহ একটি গাড়ি আটক করেছে পুলিশ। জানা গেছে, TR02N0726 নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১৯৬ বান্ডিল Mond ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সিগারেটের মোট পরিমাণ ৩৯,২০০ পছকেট পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া সিগারেটগুলো BNSS-এর ১০৬ ধারায় বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে জানা গেছে।
অভিযানটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লব দে ও সুদীপ নাথ, উভয়েই মাচমারা পিটিএলে কর্মরত। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।








