নেশাখোরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে কনটেন্ট ক্রিয়েটর

প্রগতি ত্রিপুরা, ১জুলাই, ২০২৬: এয়ারপোর্ট থানাধীন লক্ষীলুঙ্গা চা বাগানে নেশাগ্রস্ত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে ভয়াবহ যান দুর্ঘটনা,আহত এক কনটেন্ট ক্রিয়েটর সহ ২। ঘটনার বিবরণে জানা যায় কনটেন্ট ক্রিয়েটর চিন্তামালা দেববর্মা ও তার বন্ধু বান্ধবরা এয়ারপোর্ট থানাধীন লক্ষীলুঙ্গা চা বাগানের ৬ নম্বর এলাকায় TR03 Q 0564 নম্বরের গাড়ি করে ফেরার পথে হঠাৎ রাস্তায় দেখতে পান এক মাদকাসক্ত ব্যক্তি গড়াগড়ি খাচ্ছেন,তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি স্বজোরে বিদ্যুতের একটি পিলারে ধাক্কা মারেন।

এতে আহত হন কনটেন্ট ক্রিয়েটর চিন্তামালা দেববর্মা সহ 2 জন।স্থানীয়দের সাহায্যে দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে।গোটা ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান গাড়ির চালক সিমন ত্রিপুরা।এই যান দুর্ঘটনাকে কেন্দ্র করে আবারো প্রশ্ন উঠল পুলিশের ভূমিকা নিয়ে।কেননা এই এলাকাটি এয়ারপোর্ট থানার অধীনে আসে এবং এই এলাকায় প্রতিদিন প্রচুর মানুষের সমাগম হয়।তবে এই এলাকাটিতে প্রতিদিনই বিভিন্ন ধরনের মাদক,ড্রাগস সহ বিভিন্ন ধরণের নেশা সেবনে লিপ্ত হয় কতিপয় নেশা সেবনকারীরা তাই স্থানীয়দের দাবি যদি পুলিশের টহলদারি থাকে তাহলে নেশা সেবন সহ নেশার কারণে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

Leave a Comment