অনলাইন ডেস্ক, ১জুলাই, ২০২৬:ড. শ্যামাপ্রসাদ মুখার্জির মহকুমাভিত্তিক জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আজ কাঞ্চনপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মিঠন দত্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন কাঞ্চনপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের শিক্ষক দ্বীজেন বিশ্বাস, বিশ্বজিৎ সরকার ও কাঞ্চনপুর শহর এলাকার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধিগণ।
সভায় সিদ্ধান্ত হয় আগামী ৬ জুলাই কাঞ্চনপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন করা হবে। অনুষ্ঠানে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে এবং ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।








