প্রগতি ত্রিপুরা, ১৯ জুন , ২০২৬: সুস্থ জীবনযাপন ও মানসিক-শারীরিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদ্যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
যুববিষয়ক ও ক্রীড়া দপ্তর, তেলিয়ামুড়া পুর পরিষদ এবং তেলিয়ামুড়া ব্লকের যৌথ উদ্যোগে আগামী ২১ জুন সকাল ৮টায় তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে এই কর্মসূচির আয়োজন করা হবে।
ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্যসচেতক কল্যাণী সাহা রায় যোগা দিবসের উদ্বোধন করবেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দীপা দেব, তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন মধুসূদন রায়, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী এবং মহকুমা পুলিশ আধিকারিক রোহন কেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তেলিয়ামুড়া পুর পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক নন্দন রায় এবং বিশিষ্ট সমাজসেবী গোপাল বর্মন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার।








