প্রগতি ত্রিপুরা,১৭ জুন, ২০২৬: কৈলাসহরের লক্ষীপুর এলাকায় বুধবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন টুকটুক চালক কুটন মালাকার। জানা গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে নিজের টুকটুক পরিষ্কার করার সময় টিলাবাজারের দিক থেকে আসা একটি দ্রুতগতির সেন্ট্রো গাড়ি তাকে ও তার টুকটুককে সজোরে ধাক্কা মারে।
এতে টুকটুকটি ড্রেনে পড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে সেন্ট্রো গাড়ির চালককে স্থানীয়রা আটক করে। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আহত সেন্ট্রো চালককেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।







