প্রগতি ত্রিপুরা,১৭ জুন, ২০২৬: ফটিকরায়ের রাধানগরস্থিত ২৮ নম্বর আসাম রাইফেলস ক্যাম্পের উদ্যোগে এলাকার পাঁচজন জনজাতি ছাত্রকে আইটিআই প্রশিক্ষণের জন্য দেরাদুনে পাঠানো হচ্ছে। এ উপলক্ষে বুধবার একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ২৮ নম্বর আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল ডি.এস. চৌহান জানান, “যুবসমাজই দেশের ভবিষ্যৎ।
তাদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করি প্রশিক্ষণ শেষে এই ছাত্রছাত্রীরা নিজেদের পাশাপাশি সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আসাম রাইফেলস সবসময় জনজাতি সম্প্রদায়ের শিক্ষা ও দক্ষতা বিকাশে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।”








