ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

অনলাইন ডেস্ক, ১৬ জুন, ২০২৬: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮ টি ব্লকে মোট ভোটার রয়েছেন ৯৬১৭৬০ জন। এর মধ্যে মহিলা ভোটার ৪৭৯৮৪৫ জন এবং পুরুষ ভোটার ৪৮১৯০৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

রাজ্য নির্বাচন কমিশন থেকে এক প্রেস রিলিজে জানানো হয়েছে, সবচেয়ে বেশি ভোটার রয়েছেন মনু ব্লকে, ৬৬৮০০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ভোটার রয়েছেন জম্পুইজলা ব্লকে, ৫৩০১৯ জন। সবচেয়ে কম ভোটার রয়েছে কালাছড়া ব্লকে, ১১৪০ জন।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী