ক্ষুধা মেটাতে কাঁঠাল গাছে উঠে গুরুতর আহত ছেলে!উন্নত চিকিৎসার জন্য টাকা নেই বাবার কাছে!

প্রগতি ত্রিপুরা, ১২ জুন, ২০২৬: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কে বলে রাজ্যে কাজ ও খাদ্যের অভাব নেই এখনো অনেক গ্রাম পাহাড় বা প্রত্যন্ত আছে যেখানে কাজ ও খাদ্যের অভাবে দিশেহারা অনেক পরিবার। উন্নয়ন যদি মন্ত্রী নেতার ভাষনেই সীমাবদ্ধ থাকে তাহলে তো এমনটা হওয়ার কথাই।

এমনই এক হৃদয়বিদারক ঘটনা উঠে এলো আমাদের ক্যামেরায়। ঘটনাটি ২৯ কৃষ্ণপুর বিধানসভা তথা মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভা কেন্দ্রে। নোনা ছড়া এডিসি ভিলেজ এর গঙ্গা বাহাদুর মলসোম পাড়ার ঘটনার কথা বলছি। এলাকার হত দরিদ্র জুমচাষী নামকি মলসম এর ঘরে বিগত একমাস ধরেই অভাব অর্থ অনটন চলছে এর আগেও একই অবস্থা থাকলে কিছু কিছু ডিমের ফসল বা জঙ্গল থেকে সবজি সংগ্রহ করে বাজার বিক্রয় করে কোনভাবে সংসার চলত।

কিন্তু বর্তমানে খুবই করুণ দশা। খিদের জ্বালা মেটাতে উনার পুত্র রঞ্জিত মলসম গাছে উঠে কাঁঠাল পাড়তে। সেখানেই বাঁধে বিপত্তি গাছ থেকে পড়ে গত বুধবার দিন তার অবস্থা আশঙ্কাজনক। টাকা পয়সার অভাবে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে পারছে না অন্যত্র বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল। খবর পেয়ে মথা দলের নেতৃত্ব তথা মুঙ্গিয়া কামি ব্লক প্রেসিডেন্ট মহেন্দ্র দেববর্মা আজ ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সঙ্গে ছিল তুই মধু সাবজুনাল চেয়ারম্যান রাম তিয়ান লিমা মলসম।

এবং তাকে আর্থিকভাবে সাহায্য করে গেছেন উনারা। তবে যা বলেছিলাম খোদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এই উক্তিটি পাহাড়-প্রত্যন্ত অঞ্চল গুলিতে যদি পরিদর্শন করা যায় তাহলেই একমাত্র দেখা যাবে কতটুকু তার সত্যতা আছে। যা ভাষণে নয়। যদিও মন্ত্রী বিকাশ দেববর্মার খুবই পরিচিত জায়গা এলাকার জনগণের অভিযোগ খবর পাওয়ার পরও মন্ত্রী বিকাশ দেববর্মা এই অসুস্থ এবং হতো দরিদ্র লোকটিকে একবারের জন্যও দেখতে বা সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করেননি।

Leave a Comment