তপশিলী জাতি কল্যাণ দপ্তরে ১২ দফা দাবিতে ডেপুটেশন প্রদান

প্রগতি ত্রিপুরা, ১০ জুন, ২০২৬: ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির সদর মহকুমা কমিটির পক্ষ থেকে বুধবার তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সহ-অধিদপ্তরের নিকট ১২ দফা দাবি সম্বলিত একটি ডেপুটেশন প্রদান করা হয়।

এদিন সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ দাস জানান, তপশিলী সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রী, শ্রমজীবী, মৎস্যজীবী, চর্মশিল্পী ও হরিজন সম্প্রদায়ের মানুষের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার স্বার্থে এই দাবিগুলি উত্থাপন করা হয়েছে।

দাবিগুলির মধ্যে রয়েছে তপশিলী সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের সকল স্তরের স্টাইপেন্ড ও স্কলারশিপ সময়মতো প্রদান, ছাত্রাবাসগুলির নিয়মিত পরিচর্যা ও পরিদর্শন, লন্ড্রি জীবী ও মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও আর্থিক সহায়তা প্রদান, হরিজন সম্প্রদায়ের অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, সরকারি আবাসনের উন্নত পরিচর্যা, চর্মশিল্পীদের জন্য অনুদান ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, প্রকৃত মৎস্যজীবীদের হাতে জলাশয় হস্তান্তর, তপশিলী ছাত্র-ছাত্রীদের জন্য অবৈতনিক শিক্ষার সুযোগ এবং ড. বি.আর. আম্বেদকর মেধা পুরস্কারের অর্থের পরিমাণ বৃদ্ধি।

Leave a Comment