বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক

প্রগতি ত্রিপুরা, ০৩ মে, ২০২৬: তেলিয়ামুড়ায় এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সাগর সরকার (২৬)। তার বাড়ি তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায়। যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন লোকনাথ বাবার উৎসব উপলক্ষে এলাকার এক বন্ধুর বাড়িতে মূর্তি পৌঁছে দিতে কয়েকজন বন্ধুর সঙ্গে বাইকে করে গিয়েছিলেন সাগর সরকার।

অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফেরার পথে তেলিয়ামুড়া-গিলাতলী সড়কের নয়নপুর এলাকায় তাদের বাইক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন সাগর। স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিলে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত সাগর সরকারকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সাগর সরকারের মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment