প্রগতি ত্রিপুরা, ০৩ মে, ২০২৬: বুধবার সেরিকালচার, হ্যান্ডলুম ও রেশম শিল্পরা মজুরি বৃদ্ধির দাবিতে ইন্দ্রনগর স্থিত কার্যালয়ে গিয়ে তারা ডেপুটেশন প্রদান করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন, ২০১২ সালে তারা নিয়োগ হওয়ার পর থেকে তাদের মজুরি অনেক কম।
চার টাকা পাঁচ টাকা করে মজুরিতে বর্তমানে ২৩০ টাকা মজুরি মিলছে তাদের। এত কম মজুরি দিয়ে তাদের সংসার পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর আগেও তারা ডেপুটেশন প্রদান করে দাবি করেছেন তাদের মজুরি বৃদ্ধি করার জন্য। সরকার যদি তাদের দিকে না তাকায় তাহলে তাদের এই মজুরি দিয়ে সংসার পরিচালনা করা সম্ভব হবে না। তাই নির্দিষ্ট বেতন প্রদান করার দাবি জানিয়েছে তারা।







