গাঁজা পাচারের অভিযোগে দুই যুবককে আটক করল উদয়পুর রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ!

প্রগতি ত্রিপুরা, ৩০মে, ২০২৬। গাঁজা পাচারের অভিযোগে দুই যুবককে আটক করল উদয়পুর রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ!ধৃতরা সোনামুড়া মহকুমার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, তারা সাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে ধর্মনগরে গাঁজা পাচারের উদ্দেশ্যে উদয়পুর রেলস্টেশনে আসে। গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানার পুলিশ স্টেশনে তল্লাশি অভিযান চালায়।

তল্লাশির সময় ওই দুই যুবকের কাছ থেকে প্রায় সাত কেজি গাঁজা উদ্ধার হয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি থানার পুলিশ।

Leave a Comment