চুরির ছাগল সহ এক চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিল চরিলাম বন বিভাগের কর্মীরা!

প্রগতি ত্রিপুরা, ২৯ মে, ২০২৬ : জানা গেছে আমতলী থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় ছাগল চুরির মত ঘটনার সংগঠিত হচ্ছে কিন্তু বেশিরভাগ ঘটনায় চুরের দল অধরা থেকে যাচ্ছে। একইভাবে শুক্রবার দুপুরে গোলাঘাটি বিধানসভার এডিসি এলাকা থেকে টি আর ০১ বি ০৭৭৫ নম্বরের একটি আল্টু মারুতি গাড়ি দিয়ে চার যুবক এটি ছাগল চুরি করে নিয়ে আসার পথে এলাকাবাসীদের নজরে আসে ঘটনাটি , পরে চুরির কাজে ব্যবহৃত গাড়ির পেছনে ধাওয়া এলাকার লোকজন।

এলাকার লোকজন গাড়ির পেছনে ধাওয়া করতে করতে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা পাচারে চলে আসে তখনই পেট্রোলিং করতে করতে সামনে চলে আসে চরিলাম বনদপ্তরের কর্মীরা। তখন উত্তেজিত লোকজন বনদপ্তরের কর্মীদের কাছে সাহায্য চায় যেন তারা চুরির গাড়িটি আটক করে। তখন বনদপ্তরের কর্মীরা চুরির কাজে ব্যবহৃত গাড়িটির পেছনে ধাওয়া করে কিছুদূর গিয়ে গাড়িটিকে আটক করে।

তখন অবস্থার বেগতিক বুঝতে পেরে গাড়ি থেকে তিন চোর পালিয়ে যায় এবং একজনকে বনদপ্তরের কর্মীরা আটক করতে সক্ষম হয়। পরে বনদপ্তরের কর্মীরা জনরোষের হাত থেকে রক্ষা করে অভিযুক্ত ছাগল চোর সহ চুরির ছাগল এবং চুরির কাজে ব্যবহৃত মারুতি গাড়িটি সহ আমতলী থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে প্রেরণ করে। জানা গেছে অভিযুক্ত চোরের নাম পরিতোষ সরকার তার বাড়ি বামুটিয়া কলকলিয়া এলাকায়। এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন চরিলাম বনদপ্তরের এক আধিকারিক।

Leave a Comment