পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সাইকেলে চড়ে রাজ্য অতিথিশালায় গেলেন বিধায়ক

প্রগতি ত্রিপুরা, ২২ মে, ২০২৬: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে রাজ্য অতিথিশালায় গেলেন ৯ বনমালীপুরের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। সংবাদ মাধ্যমের কাছে জানান রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের ট্যাক্স তুলে নেয়ার জন্য।

জনসাধারণের কিছুটা স্বস্তি দেওয়ার জন্য আবেদন রাখেন তিনি। বিধায়কের দাবি, পেট্রোল ও ডিজেলের বিক্রয় মূল্যের উপর থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের আরোপিত প্রায় ২০ শতাংশ করে কর তুলে নেওয়া হলে জ্বালানির দাম অন্তত ৪০ টাকা পর্যন্ত কমানো সম্ভব।

Leave a Comment