গোপন খবরের ভিত্তিতে অভিযান, কদমতলায় উদ্ধার ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট!

প্রগতি ত্রিপুরা, ১৮ মে, ২০২৬। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ।

কদমতলা থানার অন্তর্গত বাঘন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রা

পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় বাঘন গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরিনজিত দাস ওরফে গৌতম দাস (২৯), পিতা অরুণ দাসের বাড়িতে হানা দেয় পুলিশের যৌথ বাহিনী। তল্লাশি চালিয়ে বাড়ির গোয়ালঘর থেকে প্রায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ঘটনায় পুলিশ গৌতম দাসকে আটক করার পাশাপাশি আরও এক অভিযুক্ত জসিম উদ্দিন, পিতা জয়নুল উদ্দিন, বাড়ি আসামের নিলাম বাজার থানা এলাকার ব্রাহ্মণশাসন গ্রাম থেকে আগত এক ব্যক্তিকেও ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে

পুলিশ সুপার জানান, এই ঘটনায় কদমতলা থানায় NDPS আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধৃত দুই অভিযুক্তকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত, ইয়াবা ট্যাবলেটের উৎস কোথায় এবং এগুলি কোথায় পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ

পুলিশের এই বড়সড় সাফল্যের পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মাদক কারবারিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।।

।ই।

Leave a Comment