কাঁচা হলুদ চিবিয়ে খাওয়ার গুণ অনেক

প্রগতি ত্রিপুরা, ১২ মে, ২০২৬: যুগ যুগ ধরে হলুদের ব্যবহার রান্নার ক্ষেত্রেই হোক বা রূপচর্চা, এর গুণের যে শেষ নেই । কিন্তু জানেন কি হলুদ যা আদতে গাছের শিকড়, তা রোদে শুকিয়ে গুঁড়ো করে বিক্রি করা হয় বাজারে। হলুদ ওষুধ হিসেবেও দারুণ কাজ করে। কাঁচা হলুদ বহু রোগ থেকে আপনাকে দূরে রাখবে, যদি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে মধুর সঙ্গে একটু কাঁচা হলুদ চিবিয়ে খাওয়ার গুণ অনেক। যদি খেতে পারেন, তাহলে কিছুদিন পরে নিজেই এর সুফল টের পাবেন। হলুদ শরীরে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের কোষের ক্ষতি কমায় এবং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে।

কাঁচা হলুদের গুণাগুণের কিছু নমুনা-
১) হলুদ মানুষের শরীরের বাড়তি মেদ ঝরাতে সাহায্য করে। হলুদের মধ্যে থাকা রাসায়নিক পদার্থ কারকিউমিন, শরীরে খুব তাড়াতাড়ি মিশে যায়। এবং শরীরের কলাগুলোকে বাড়তে দেয় না। খালি পেটে কাঁচা হলুদ খেলে এটি হজম এনজাইম তৈরি করতে সাহায্য করে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে।

২) কাঁচা হলুদ ও শুকনো কমলার খোসা একসঙ্গে বেটে সেই মিশ্রণ স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারেন। যাদের ব্রণর সমস্যা তাদের কাছে কাঁচা হলুদ দারুণ উপকারী একটি জিনিস। গোলাপ জলের সঙ্গে কাঁচা হলুদ বাটা, আঙ্গুরের রস মিশিয়ে ব্রনের উপরে লাগান। এর কিছুক্ষন পর মুখ ধুয়ে ফেলুন। ব্রণ এর সমস্য আর থাকবে না।

৩) শীতকালে সর্দি-কাশি হলে বা কাশি কমাতে হলে এক টুকরো কাঁচা হলুদ মুখে রাখুন। এছাড়া এক গ্লাস গরম দুধের মধ্যে হলুদের গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়েও পান করতে পারেন। দেখবে আরাম পাবেন। গা-হাত পা-এ ব্যথা হলে দুধের মধ্যে একটু হলুদ মিশিয়ে খেতে পারেন। জয়েন্টের ব্যথা হলে হলুদের পেস্ট তৈরি করে প্রলেপ দিতে পারেন। দেখবেন আরাম পাবেন

Leave a Comment