প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন

প্রগতি ত্রিপুরা, ১২ মে, ২০২৬:মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন গত একপক্ষ কাল আগে আই এম এফ যে তথ্য প্রকাশ করেছে তাতে উল্লেখ করা হয়েছে বিশ্বের অর্থনীতিতে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ষষ্ঠতম স্থানে।

বর্তমান গতিপ্রকৃতি চলতে থাকলে আগামী ৩০ সালের মধ্যে ভারতের হাল আরো শোচনীয় হয়ে দাঁড়াবে। সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তী বলেন আই এম এফ এর এই তথ্য তথাকথিত বিশ্বগুরু পরিচালিত ভারতের অর্থনীতিতে তৃতীয় শক্তিধর হয়ে ওঠার ফুলানো বেলুনকে ফুটো করে দিয়ে সরকার, বিজেপির আইটি সেল, RBI এবং নীতি আয়োগের মুখে ঝামা ঘষে দিয়েছে।

Leave a Comment