আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বর্ধিত সভা

অনলাইন ডেস্ক, ১২ মে, ২০২৬:আজ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের সেমিনার হলে রোগী কল্যাণ সমিতির গভর্নিং বডির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আজকের এই গভর্নিং বডির বৈঠকে সভাপতিত্ব করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন বিধায়ক মিনারাণী সরকার।

উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মা, প্রিন্সিপাল ডা. তপন মজুমদার, মেডিকেল সুপারিনটেনডেন্ট এন্ড এইচ.ও.ডি ডা. বিধান গোস্বামী। এছাড়াও কাউন্সিলর এবং আর.কে.এস.এর সদস্যগণ উপস্থিত ছিলেন। উক্ত বর্ধিত সভায় ২০২৬-২৭ অর্থবছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয় এবং সর্বসম্মতিক্রমে প্রায় ২৮ কোটি টাকার বাজেট গৃহীত হয়।

যে সমস্ত চুক্তিবদ্ধ কর্মচারি আর.কে.এস.এর অধীনে কাজ করছেন তাদের সাম্মানিক ভাতা ৩ শতাংশ হারে বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া বিভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি, পরীক্ষার ব্যবস্থার জন্য বাজেটে সংস্থান রাখা হয়। রোগী কল্যাণে যে সমস্ত প্রকল্প চালু আছে তা আগামী অর্থবছরেও চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জিবিপি হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট এই সংবাদ জানিয়েছেন।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী