প্রগতি ত্রিপুরা, ১২ মে, ২০২৬। বিশ্বব্যাংক এর অর্থায়নে পরিচালিত জনজাতি কল্যাণ দপ্তর এর প্রজেক্ট Tripura Rural Economic Growth and Service Delivery Project (TRESP) এর উদ্যোগে , ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল জুমপুইজলা আর ডি ব্লক ।
ত্রিপুরা বিধান সভার অধ্যক্ষ শ্রী রাম পদ জমাতিয়ার হাত ধরে উদ্ধোধন হল কমিউনিটি ম্যানেজড ট্রেনিং সেন্টার ( সি এম টি সি ) ।এই “সি এম টি সি ” জুমপুই জলা ব্লক এলাকার প্রোডিউসার গ্রুপ , স্বসহায়ক দলের সদস্যদের বিভিন্ন বিষয়ে ট্রেনিং এর সুযোগ পেতে সহায়ক হবে ।
এই ট্রেনিং সেন্টার এর জন্য জনজাতি কল্যাণ দপ্তরের ট্রেসপ প্রজেক্ট থেকে এককালীন পরিকাঠামো উন্নয়ন বাবাদ ১৫ লাখ অনুদান দেয়া হয়েছে ।
ট্রেনিং হল ,স্মার্ট ক্লাসরুম ,হোস্টেল ,অফিস রুম ,ইন্টারনেট,প্রজেক্টের এর সুবিধা সবকিছুই নিশ্চিত করা হয়েছে বিশ্বব্যাংক এর প্রকল্প থেকে তাতে করে স্থানীয় এলাকার জনজাতি অংশের মানুষের কৃষি পশুপালন মৎস্য চাষ ইত্যাদি বিভিন্ন প্রযুক্তিগত ট্রেনিং পেতে সুবিধা হবে ।এই ট্রেনিং সেন্টার টি চলবে রাংবতাং ক্লাস্টার লেভেল ফেডারেশনের আওতায় ।
এতে করে এই ফেডারেশনের ও আয় বৃদ্ধির সুযোগ সম্প্রসারিত হবে । বিভিন্ন ট্যাকনিকাল এজেন্সি এলাকায় কোন ট্রেনিং করতে গেলে এই ট্রেনিং সেন্টার এর সুযোগ নিতে পারবে ।
অনুষ্ঠানে রামপদ জমাতিয়া ছাড়াও উপস্থিত ছিলেন,বি এস সি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মণ , গোলাঘাটি সমষ্টির বিধায়ক মানব দেববর্মা ,টাকার জলার বিধায়ক বিশ্বজিৎ কলই, ট্রেসপ এর রাজ্য ইউনিট থেকে ট্রাইবাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট জীবন দেববর্মণ,জেলা প্রজেক্ট ম্যানেজার মল্লিকা দেববর্মণ সহ ব্লক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের বিভিন্ন কর্মকর্তাগণ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক ওবেদ. এল ডারলং.
।গোটা অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন ব্লক প্রজেক্ট ম্যানেজার জোটন ঘোষ ।।এই ভাবে ২৩ টি জনজাতি অধ্যুষিত ব্লকে একের পর এক তৈরি হবে ট্রেনিং সেন্টার এর পরিকাঠামো যার সুফল পাবে জনজাতি এলাকার জনগণ ।








