সড়ক সংস্কারের দাবিতে কমলপুর-মড়াছড়া সড়ক অবরোধ

প্রগতি ত্রিপুরা, ১২ মে, ২০২৬। বেহাল সড়ক সংস্কারের দাবিতে কমলপুর-মড়াছড়া সড়ক অবরোধ। মঙ্গলবার সকাল ১০ টা থেকে সড়ক অবরোধে সামিল হয় মড়াছড়া ও ছোট সুরমা এলাকার প্রমিলা বাহিনী।

জানা যায় দীর্ঘ বছর ধরে কমলপুর-মড়াছড়া ভায়া দুর্গা চৌমুহনী সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। রাস্তার মাঝে বড় বড় গর্ত হয়ে গেছে। যা রীতিমতো মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে।

সড়ক অবরোধকারিরা জানান আগরতলা থেকে কমলপুর-মড়াছড়া ভায়া দুর্গা চৌমুহনী সড়কটি দিয়ে ধর্মনগর, কৈলাশহর যাওয়া যায়।

কিন্তু এই রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটে চলছে। রাস্তাটি খুবই সরু। তাদের দাবি অবিলম্বে রাস্তাটি সংস্কার করা হোক। এবং রাস্তাটি প্রশস্ত করা হোক।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী