প্রগতি ত্রিপুরা, ০৯ মে, ২০২৬: আমতলী থানার উপর আস্থা হারিয়ে অবশেষে পশ্চিম জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হল এক পরিবার। জানা যায় ৪ মে নিলয় সিং, দেবাশীষ কর, প্রীতম রায় সহ একদল যুবক হাঁপানিয়া এলাকার ব্যবসায়ী সুশান্ত দেবের হোটেলে হামলা চালায়। এই ঘটনার পর সুশান্ত দেব ও তার পরিবার আমতলী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগ এখনো পর্যন্ত আমতলি থানার পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
এরই মধ্যে শুক্রবার বিকাল থেকে নিখোঁজ সুশান্ত দেব। এই বিষয়ে আমতলি থানার পুলিসকে জানানো হলেও পুলিশের কাছ থেকে কোন সদুত্তর পাওয়া যায় নি বলে অভিযোগ পরিবারের। তাই সুশান্ত দেবের পরিবারের লোকজন সহ এলাকার লোকজন শনিবার পশ্চিম জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়। নিখোঁজ সুশান্ত দেবের স্ত্রী জানান ৪ মের ঘটনার পর আমতলি থানায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
কিন্তু পুলিশ কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করে নি। শুক্রবার ওনার স্বামী নিখোঁজ হওয়ার পর ফের আমতলি থানার দ্বারস্থ হয়েছেন। কিন্তু পুলিশ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে নি। ওনার দাবি ওনার স্বামীকে খুজে বের করে দেওয়া হোক। এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।








