প্রগতি ত্রিপুরা, ০৯ মে, ২০২৬: আগরতলা সরকার নার্সিং হোমের সামনে অটো থেকে স্বর্ণালঙ্কার চুরির ঘটনার কিনারা করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। সদর মহাকুমা পুলিশ আধিকারিক শুক্রবার রাজু সাহা নামে এক ব্যক্তি রানীরবাজার থেকে সরকার নার্সিং হোমে আসেন। বাড়ি থেকে আসার সময় তিনি স্বর্ণালঙ্কার সাথে নিয়ে আসেন।
গাড়ির লকারের ছিল স্বর্ণালঙ্কার গুলি। পরে হাসপাতাল থেকে বের হয়ে দেখতে পান লকারে রাখা স্বর্ণালঙ্কার গুলি নেই। সাথে সাথে তিনি পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে এই চুরির সাথে সামিম মিয়াঁ ও প্রার্থনু আচার্য। যথারীতি তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের থেকে উদ্ধার হয় স্বর্ণালঙ্কার গুলি।







