প্রগতি ত্রিপুরা, ০৮ মে, ২০২৬: বর্তমানে মমতা ব্যানার্জি একজন পলিটিশিয়ান নয় উনি একজন এন্টারটেইনারে পরিণত হয়ে গেছেন। উনি যে আবোল-তাবোল বকছেন তাতে উনি এবং উনার ভাইপো কে কোন মেন্টাল হাসপাতালে চিকিৎসা করানোর উপদেশ দিলেন বিশালগড়ের বিধায়ক তথা প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। সোনামুড়ায় বিজেপি যুব মোর্চা সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের উদ্যোগে আয়োজিত বিজয় মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলি বলেন বিধায়ক সুশান্ত দেব।
তিনি বলেন পশ্চিমবঙ্গের জয় শুধু ভারতীয় জনতা পার্টির জন্য এটা সম্পূর্ণ সীমান্তকে সুরক্ষিত রাখার জয় , পশ্চিমবঙ্গের মানুষের তৃণমূলের শোষণ থেকে মুক্তির জয়,সম্পূর্ণ ভারতবাসীর জয়। পশ্চিমবঙ্গ ,আসাম ,পদুচেরি সহ ত্রিপুরা রাজ্যের একটি আসনে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপর্যয় উচ্ছসিত বিজেপি কর্মী সমর্থকরা। শুক্রবার জেলা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত বিজয় মিছিলটি সোনামুড়া টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু করে সমগ্র বাজার এলাকা পরিক্রমা করে স্থানীয় রবীন্দ্র চৌমুহনীতে এক পথ সভায় মিলিত হয়।
পথসভায় আলোচনা রাখেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । সেখানে আলোচনায় আগামী ২০২৮ বিধানসভা নির্বাচনে সোনামুড়া মহকুমার চারটি বিধানসভা য় বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার কথা বলেন তিনি। এদিনের বিজয় মিছিলে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সভাপতি উত্তম দাস, দক্ষিণ অংশের যুব মোর্চার সভাপতি সুপাঙ্কু সরকার প্রমুখ। মিছিলে দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।







