ভোক্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়

প্রগতি ত্রিপুরা, ০৮ মে, ২০২৬: খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে শুক্রবার প্রজ্ঞা ভবনে রাজ্য স্তরের ভোক্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের সচিব সুমিত লোধ সহ অন্যান্যরা।

মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিভিন্ন সময় দেখা যায় রেশন ডিলারদের কাছে আতপ চাল এবং সেদ্ধ চাল নিয়ে ভোক্তারা প্রসঙ্গ টানে। তাই আজকের বৈঠকে ডিলারদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে ভোক্তারা কোন চাল বেশি পছন্দ করছে। যদি সেদ্ধ চালের চাহিদা বেশি থাকে তাহলে সরকার কেন্দ্রের সঙ্গে কথা বলে এফসিআইয়ের মাধ্যমে সেদ্ধ চালের ব্যবস্থা করবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী