অফার লেটার তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা

প্রগতি ত্রিপুরা, ০৮ মে, ২০২৬: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, রাজস্ব দপ্তর এবং নির্বাচন দপ্তরে নয়া চাকুরি প্রাপ্তদের হাতে তুলে দেওয়া হল অফার লেটার। শুক্রবার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তাদের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়। অফার লেটার তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নয়া চাকুরি প্রাপ্তদের স্বচ্ছতার সাথে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি জানান সকলে স্বচ্ছতার সাথে কাজ করলে তবেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব।

মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় রয়েছে। আর ডাবল ইঞ্জিনের সবচেয়ে বড় ইঞ্জিন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী এইদিন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন পশ্চিমবঙ্গে পরিবর্তন অত্যন্ত জরুরি ছিল। পশ্চিমবঙ্গে আগে অদ্ভুৎ একটা সরকার ছিল। নির্বাচনে পরাজিত হয়েছে অথচ মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবে না। এমনটা আগে দেখা যায় নি।এইদিন তিন দপ্তরের মোট ১১৫ জনের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী