দুর্ঘটনায় ঘিরে গোয়ালা বস্তি এলাকায় আক্রমণের অভিযোগ

অনলাইন ডেস্ক, ০৭ মে, ২০২৬: গাড়ির ব্যাক গিয়ার দেয়া নিয়ে মারপিট গোয়ালাবস্তি এলাকায়। জানা যায়, প্রশন বিশ্বাস তার বোন জ্যোতিকা বিশ্বাসকে কলেজে যাওয়ার জন্য গাড়িতে তুলে দিতে এসেছিলেন গোয়ালা বস্তি সংলগ্ন এলাকায়। তার বোন গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় একটি গাড়ি ব্যাক গিয়ার দিয়ে ধাক্কা দেয়। তখন প্রতিবাদ জানায় প্রশণ বিশ্বাস।

তখন পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠে। পরে প্রশন বিশ্বাস এবং তার বোন জ্যোতিকা বিশ্বাস এনসিসি থানায় গিয়ে অভিযোগ জানায়। পুলিশ তাদের আশ্বস্ত করেন বিষয়টি দেখবেন। তারপর দুজন থানা থেকে বের হওয়ার পর সেই গাড়ি চালক এবং তার সাঙ্গোপাঙ্গরা গোয়ালা বস্তি থেকে বের হয়ে প্রশন বিশ্বাসের উপর আক্রমণ চালায়। বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। তারপর পুনরায় থানায় এসে থানায় মামলা করেছেন তিনি।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী