বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার

অনলাইন ডেস্ক, ০৭ মে, ২০২৬: বৃহস্পতিবার সকাল থেকে আগরতলা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। এদিন তিনি প্রথমে যান রামনগর ৮ নং রাস্তায় ড্রেন ঢাকার কাজে কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল তা পরিদর্শনে।

তারপর যান শকুন্তলা রোডে। সেখানেও ড্রেন দেখার কাজ চলছে তা পরিদর্শন করেন। পরবর্তীতে চলে যান শিশু উদ্যানে। সেখানে একটি ক্যাফেটেরিয়া তৈরি হচ্ছে। যার অগ্রগতি খতিয়ে দেখেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগরতলা শহরের ড্রেন ঢাকার কাজ প্রায় শেষের পথে। ড্রেনের সংস্কার কাজও শেষের পথে। প্রতিটি কাজ শেষ হয়ে গেলে আগরতলা শহরে জল জমার সমস্যা থাকবে না। পাশাপাশি শিশু উদ্যানটিকে সাজিয়ে তোলা এবং কাফেরিয়ায় তৈরির কাজও চলছে। যা সম্পূর্ণ হলে টেন্ডারের মাধ্যমে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী