খুমুলুঙ-এ শপথ নিলেন সিইএম রুনিয়েল দেববর্মা এবং ইএম চন্দ্র কুমার জামাতিয়া

অনলাইন ডেস্ক, ৬ মে, ২০২৬: বুধবার খুমুলুঙে এডিসি-র সিইএম হিসেবে শপথ নিলেন রুনিয়েল দেববর্মা এবং ইএম চন্দ্র কুমার জামাতিয়া। জনজাতিদের ককবরক ভাষায় শপথ গ্রহণ করেন রুনিয়েল দেববর্মা। পরে তিনি বলেন, এডিসিতে কাজ করার সুযোগ পেয়েছেন।

স্বচ্ছতা বজায় রেখে তিনি কাজ করবেন জনগণের জন্য। পাশাপাশি বলেন সীমাবদ্ধ ফান্ডে থেকে উন্নয়নমূলক কাজ করবেন। অতিরিক্ত অর্থের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করা হবে।

বিশেষ করে এডিসি এলাকার উন্নয়নের জন্য সরকারের কাছে ফান্ডের দাবি করা হবে। একই সঙ্গে তিনি প্রধান বিরোধীদল বিজেপির চারজন এমডিসির উদ্দেশ্যে বলেন তারা যেন দ্রুত শপথ গ্রহণ করেন।

Leave a Comment