প্রগতি ত্রিপুরা, ০৫ মে, ২০২৬: কাউন্সিল ভবনে এডিসির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে। এদিন ভবরঞ্জন রিয়াং-কে চেয়ারম্যান এবং রুনিয়েল দেববর্মা-কে মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে ঘোষণা করা হয়। রাজ্যপাল মনোনীত রিটার্নিং অফিসার জগদীশ দেববর্মা নাম ঘোষণা করেন।
মুখ্য কার্যনির্বাহী সদস্য রোনেল দেববর্মা সংবাদ মাধ্যমকে জানান, বুধবার শপথ গ্রহণ করবেন। তারপর তিনি পানীয় জল এবং স্বাস্থ্য দুটি নিয়ে মিশন মোডে কাজ করবেন। তারপর সীমাবদ্ধ ফান্ডের মধ্যে থেকে অন্যান্য উন্নয়নমূলক কাজ করা হবে।








