প্রগতি ত্রিপুরা, ২৮ এপ্রিল, ২০২৬: মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড়ে কেউ আহত হওয়ার খবর নেই জেলা প্রশাসনের কাছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক অরূপ দেব।
তিনি জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সদর মহকুমা, জিরানিয়া মহাকুমা এবং মোহনপুর মহাকুমায় কেউ আহত হয়নি। সদর মহাকুমার ২৪ টি জায়গায় গাছ ভেঙে পড়েছিল। মোহনপুর মহকুমায় ব্রহ্মকুণ্ড এলাকায় একটি গাছ ভেঙে পড়েছিল।
সঙ্গে সঙ্গে সেখানে হচ্ছে সিভিল ডিফেন্সের কর্মীরা গাছ সরিয়ে রাস্তাঘাট পরিষ্কার করে। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফের সতর্ক করলো আবহাওয়া দপ্তর।
আগামী ২৪ ঘণ্টা ভারী বর্ষণের সর্তকতা খোয়াই জেলা এবং পশ্চিম ত্রিপুরা জেলায়। পাশাপাশি তিন দিন বৃষ্টিপাতের সর্তকতা জারি করা হয়েছে।







