প্রগতি ত্রিপুরা, ২৮ এপ্রিল, ২০২৬: প্রবল ঝড়ে বসত ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে আহত মা ও ছেলে। ঘটনা উদয়পুরের জামজুরি মুড়াপাড়া এলাকায়। আহতরা হল মনিমালা শুক্ল দাস ও রবি শুক্ল দাস। মঙ্গলবার সকালে রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল ঝড়ের পাশাপাশি শিলা বৃষ্টি হয়। আর এই ঝড়ের সময় নিজেদের বসত ঘরে ছিলেন মা মনিমালা শুক্ল দাস ও ছেলে রবি শুক্ল দাস।
ঝড়ের দাপটে একটি বিশালাকার সাল গাছ তাদের বসত ঘরের উপর ভেঙ্গে পড়ে। এতে মা ও ছেলে বসত ঘরের অভ্যন্তরে গাছের নিচে চাপা পড়ে যায়। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। সকলে মিলে তাদেরকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়।







