অনলাইন ডেস্ক, ২৭ এপ্রিল, ২০২৬: উত্তর একছড়ি ভিলেজের ক্ষমতা দখল কে কেন্দ্র করে সোমবার দুপুরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির একটি প্রতিনিধি দল পঞ্চায়েত সচিবের নিকট একটি ডেপুটেশন প্রদানের প্রস্তুতি নিয়েছিল।
কিন্তু বিজেপির প্রতিনিধি দলটি যাতে পঞ্চায়েতে আসতে না পারে তার জন্য সোমবার সকাল থেকে তীপ্রা মথার প্রচুর সংখ্যক কর্মী সমর্থক পঞ্চায়েত অফিসের সামনে জোর হতে শুরু করে।
তীপ্রা মথা কর্মী সমর্থকদের রনংদেহি মনোভাব দেখে মুহূর্তের মধ্যে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি বেগতিক হচ্ছে দেখে উত্তর একছড়ি বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
যদিও পরবর্তী সময় অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাসের নেতৃত্বে আরক্ষা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তীপ্রা মথা কর্মী সমর্থকদের আগ্রাসী মনোভাবের কারণে শেষ পর্যন্ত বিজেপির প্রতিনিধি দলটিকে পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান না করেই ফিরে যেতে হয়েছে।







