অনলাইন ডেস্ক, ২৭ এপ্রিল, ২০২৬: সম্প্রতি প্রকাশ্যে আসে এডিসি প্রশাসনের বড়সড় চাকুরি কেলেঙ্কারি। অভিযোগ কোন ধরনের বিজ্ঞাপন না দিয়ে গোপনে এডিসি প্রশাসন গ্রুপ-ডি ও গ্রুপ-সি পদে ১২০ জনকে নিয়োগ পত্র দিয়েছে।
ইতিমধ্যে তারা চাকুরিতে যোগদান শুরু করে দিয়েছে। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর জনজাতি যুবক যুবতীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
সোমবার জনজাতি যুবক যুবতীরা স্বামী বিবেকানন্দ ময়দানে স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবি করল বিক্ষোভকারীরা।







