নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক অটো

প্রগতি ত্রিপুরা, ২৪ এপ্রিল, ২০২৬: আগরতলা সাবরুম জাতীয় সড়কের বিশালগড় থানা দিন উত্তম ভক্ত চৌমুনী এলাকায় তিন চাকার ট্রাক অটো গাছের সঙ্গে ধাক্কা মারে। এতে আহত হয় তিন জন।

জানা যায় শুক্রবার সকালে আগরতলা মাছ বিক্রি করে চড়িলামের উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তার অন্য পাশ থেকে অন্য একটি গাড়ি বাউলি মারে এতে ট্রাক অটো চালক প্যারা মিয়া তার গাড়ি নিয়ন্ত্রন রাখতে পারেনি, গাড়িটি রাস্তার পাশে গাছের সাথে এসে সজোরে ধাক্কা মেরে।

এতে আটকে যায় গাড়ির চালকের সাথে সামনে বসা নাসির হোসেন বয়স (৪২)নামে এক ব্যাক্তি। তার বাড়ি চরিলাম উত্তর মোড়া । তার সামনে দুটি পা ট্রাক অটোতে আটকে যায়।

খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরকে। বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা এবং এলাকার জনগণ এসে গাড়ি চালক প্যায়ারা মিয়াকে, বাড়ি উত্তর চড়িলাম, গাড়ির পেছনে বসা মনতাজ মিয়া বয়স (৬০) বাড়ি চড়িলাম উত্তর মোড়াকে উদ্ধার করে বিশালগর মহকুমা হাসপাতাল নিয়ে যায় ।

Leave a Comment