কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ২৪ এপ্রিল, ২০২৬: আট নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজধানীর শকুন্তলা রোড স্থিত মন্ডল কার্যালয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দলীয় কার্যকর্তাদের সঙ্গে।

মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, আগামী দিন কিভাবে দলীয় কাজ এবং মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যাবে সে বিষয়ে কথাবার্তা হয় কার্যকর্তা ও দলীয় কর্মীদের সঙ্গে।

পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সে বিষয়েও আলোচনা হয় বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি কার্যকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। কারণ পুর সভা নির্বাচন এবং নগর পঞ্চায়েতের নির্বাচন আসন্ন।

Leave a Comment