অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল, ২০২৬: পথ দুর্ঘটনায় দুর্ঘটনায় নিহত এক কিশোর। আহত আরেক নাবালক। ঘটনাটি ঘটে বিলোনীয়া থানাধীন বিলোনীয়া – আগরতলা সড়কের চিত্তামারা এলাকায়।জানা গেছে বিলোনীয়া তৈছামা গৌরিয়া মেলা থেকে পাইখলা নিজদের বাড়ীর উদ্দেশ্যে রওনা হয় আপন ত্রিপুরা (১৭) এবং কমল ত্রিপুরা (১৮) । কমল ত্রিপুরা টি আর ০৮ জি ৮৫৯৬ বাইক চালিয়ে আপনকে নিয়ে যাচ্ছিল।
অপর দিকে আগরতলা থেকে বিলোনীয়া আসছিল টি আর ০১ সি কে ০৩৮৪ নাম্বারের ডিজায়ার গাড়ী।গাড়ী ও বাইক দুটি বিলোনীয়া আগরতলা সড়কের চিত্তামারা আসতেই মুখমুখি সংঘর্ষ হয়। ঘটনার খবর পেয়ে বিলোনীয়ার দমকল কর্মী ও পুলিশ ঘটনা স্থলে থেকে মারাক্তক আহত অবস্থায় কমল ত্রিপুরা ও আপন ত্রিপুরাকে বিলোনীয়া হাসপাতালে নিয়ে যায়।
আহতদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উভয়কে জিবিতে রেফার করা হয়। সোমবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কমল ত্রিপুরার মৃত্যু হয়। আপন ত্রিপুরার অবস্থাও আশঙ্কা জনক বলে জানা গেছে। পুলিশ গাড়ী ও বাইক দুটিকে নিজেদের হেপাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া যেমন নেমে আসে তেমনি ট্রাফিক ও পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।








