ভগৎ সিং যুব আবাসে দলীয় কর্মীদের খবর নিতে গেলেন বিজেপি-র এক প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল, ২০২৬: নির্বাচনোত্তর সন্ত্রাসে বাড়ি ঘর ছাড়া বহু পরিবার। তারা আশ্রয় নিয়েছে রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে। সোমবার ভগৎ সিং যুব আবাসে গেলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-র সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা।

প্রদেশ বিজেপি-র সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন পাহাড়ে যে সন্ত্রাস চলছে সেটা নিয়ন্ত্রণ করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে যারা বাড়িঘর ছেড়ে এখানে আছে তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিন্দা জানিয়ে বলেন, পরিতাপের বিষয় হলো কেমন রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করা হয়েছে যে থানসা থানসার উপর আক্রমণ করছে!

Leave a Comment