মৃত ব্যক্তিকে জীবিত বানিয়ে জমির জাল রেজিস্ট্রির অভিযোগ

অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল, ২০২৬: মৃত ব্যক্তিকে জীবিত বানিয়ে জমির জাল রেজিস্ট্রি। ঘটনা আগরতলা শহরের নন্দননগর এলাকার ডন বসকো স্কুলের পেছনে। বিনিময়ের জমি গিলে খেলো এলাকার দুই ব্যক্তি। জমির দালাল আব্দুল করিম মিয়া ও বিল্লাল হোসেন, চারটি দলিল বানিয়ে ফেলেছে। জালি দলিল বানিয়ে জমিটি চারজনের কাছে বিক্রিও করে দিয়েছে তারা।

উপায়ান্তর না দেখে পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমারের দ্বারস্থ হন মৃত নগেন্দ্র সরকারের পরিবার। জেলা শাসক বিশাল কুমার তাদের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে। কি করে জালি কাগজপত্র বের করে এভাবে চারটি দলিল তৈরি করে ফেলেছে জমির দালালরা এই বিষয়টা দেখবেন বলে জানেন।

মৃত নগেন্দ্র সরকার ছেলে রঞ্জিত সরকার ও তাদের পরিবার দালালদের কঠোর শাস্তির দাবি করেন এবং তাদের জমি যেন ফিরে পায় এই আবেদন করেন পশ্চিম জেলার জেলাশাসকের নিকট ।

Leave a Comment