প্রগতি ত্রিপুরা, ১৮ এপ্রিল, ২০২৬: এডিসিতে সরকার গঠনের লক্ষ্যে শনিবার তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে এক প্রতিনিধি দল লোক ভবনে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সঙ্গে দেখা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন জানান, সরকার গঠন করার উদ্দেশ্যে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ।
পাশাপাশি এইদিন তিনি বিজেপি সরকারের সঙ্গে জোট নিয়েও আলোচনা হবে বলে ইঙ্গিত দেন। মন্ত্রী অনিমেষ দেববর্মার ইস্যু দলীয় বিষয় বলে জানান তিনি। অনিমেষ দেববর্মার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবেন বলেও জানান তিনি।








