প্রগতি ত্রিপুরা, ১৮ এপ্রিল, ২০২৬: শনিবার মহাকরণে ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত পর্যালোচনা সভার পৌরহিত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে সুদৃঢ় ও শক্তিশালী করতে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর সচেষ্ট।
রাজ্যের সকল অংশের মানুষের কাছে গণবণ্টন ব্যবস্থার সুফল পৌঁছে দিতে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর প্রতিশ্রুতিবদ্ধ। খাদ্য দপ্তর গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনমুখী করার জন্য কাজ করে চলেছে।অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ ও গণবণ্টন ব্যবস্থার কার্যকারিতা এবং পেট্রোপণ্য সহ অত্যাবশ্যকীয় পণ্যের অন্তর্ভুক্তি/সরবরাহ সম্পর্কিত বিষয়াদি পর্যালোচনার জন্যই আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এই পর্যালোচনা বৈঠকে দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য অধিকারিকদের উপস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে রাজ্যে অত্যাবশ্যকীয় পণ্য সহ পেট্রোল, ডিজেল, এলপিজি এর মজুত ভাণ্ডার পর্যালোচনা, রেশন দোকানের মাধ্যমে পণ্য বণ্টন সহ সাধারণ মানুষ যাতে সহজে অত্যাবশ্যকীয় পণ্য পান, সে বিষয়টি নিশ্চিত করতে বিস্তারিত আলোচনার পর প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান কোরআন মন্ত্রী সুশান্ত চৌধুরী।








