আহতদের জিবি হাসপাতালে দেখতে গেলেন বিপিন

প্রগতি ত্রিপুরা, ১৪ এপ্রিল, ২০২৬: ভোটের ফলাফলের আগে চিন্তায় চলছে পাহাড়। এবার তিপরা মথা কর্মীদের দ্বারা গুরুতরভাবে আহত হন বিজেপি-র এক কার্যকর্তা। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে খোয়াই জেলার তুলাশিখর এলাকায় আক্রমণের শিকার হন বিজেপির কার্যকর্তা তুষার দেববর্মা সহ মোট তিনজন। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার জিবি হাসপাতালে তাদেরকে দেখতে যান প্রদেশ বিজেপি-র সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে চিকিৎসক ও পরিবার পরিজনদের সাথে কথা বলে খোঁজখবর নেন। ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Comment