প্রগতি ত্রিপুরা, ৯ এপ্রিল, ২০২৬: পূর্ব ঘোষণা মোতাবেক বৃহস্পতিবার দুপুরে রাজ্যের নির্বাচন কমিশনের নিকট গন ডেপুটেশান প্রদান করল প্রদেশ কংগ্রেস। এইদিন প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল করে প্রথমে নির্বাচন কমিশনের অফিসে যায়। তারপর তারা নির্বাচন কমিশনারের অনুপস্থিতিতে নির্বাচন কমিশনের সচিবের সাথে সাক্ষাৎ করে। এইদিনের কর্মসূচীর নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
তিনি এইদিন নির্বাচন কমিশনারের সচিবের নিকট জানান রাজ্যের এডিসি নির্বাচনে মোট পোলিং স্টেশন রয়েছে প্রায় ১২০০ টি। কিন্তু মাধ্য প্রদেশ থেকে ইভিএম মেশিন আনা হয়েছে ৩৫০০ টি। এই মেশিন গুলিতে দুইটি চিপ রয়েছে। এই মেশিন গুলির সাথে ভিভিপ্যাড নেই। তিনি অভিযোগ করেন ভোটে কারচুপি করার জন্য এই ইভিএম মেশিন আনা হয়েছে। তাই এই ইভিএম মেশিনের পরিবর্তে রাজ্যে থাকা ভিভিপ্যাড যুক্ত ইভিএম মেশিন দিয়ে ভোট গ্রহণের দাবি জানান তিনি।








