সাত দিনের মধ্যে উচ্ছেদ হওয়ার নোটিশ পেয়ে মেয়রের শরণাপন্ন একাধিক পরিবার

প্রগতি ত্রিপুরা, ৯ এপ্রিল, ২০২৬: ভাটি অভয়নগরের ক্যান্টনমেন্ট রোডে কাটা খালের পাড়ের বস্তিতে বেশ কিছু পরিবার বসবাস করে। এই পরিবার গুলিকে সদর মহকুমা প্রশাসন থেকে ৭ দিনের মধ্যে জমি খালি করে দেওয়ার জন্য নোটিস দেওয়া হয়। কারণ কাটা খালের পাড় এলাকার সৌন্দর্যায়ন ও কাটা খালের নাব্যতা বৃদ্ধির কাজ শুরু হবে।

৭ দিনের মধ্যে বস্তিবাসীরা কিভাবে জায়গা খালি করে দেবেন, জায়গা খালি করে দিয়ে তারা কোথায় যাবেন, তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না। তাই নিরুপায় হয়ে এইদিন তারা পুর নিগমের কার্যালয়ে গিয়ে মেয়রের সাথে সাক্ষাৎ করেন। তাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছে।

Leave a Comment