প্রগতি ত্রিপুরা, ৭ এপ্রিল, ২০২৬: TTADC নির্বাচনে সরব প্রচারের প্রায় শেষ লগ্নে দলীয় প্রার্থীর সমর্থনে মাঠ মুখি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ২২ কাঁঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীর সমর্থনে মিছিল ও সাংগঠনিক সভা করলেন প্রতিমা ভৌমিক, ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা।
বিজেপি মনোনীত প্রার্থী পদ্মলোচন ত্রিপুরার সমর্থনে থলিবাড়িতে অনুষ্ঠিত হয় উক্ত মিছিল ও সাংগঠনিক সভা। প্রথমে বিজেপি কর্মীদের নিয়ে এক সাংগঠনিক বৈঠকে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ বিধায়ক বিন্দু দেবনাথ এবং প্রার্থী পদ্মলোচন ত্রিপুরা।
এরপর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে থলি বাড়ি বাজারে এক মিছিল সংগঠিত হয় সেখানে দলীয় পতাকা হাতে কর্মীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে সমগ্র বাজার এলাকা পরিক্রমা করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
মিছিল শেষে এক সাক্ষাতে প্রতিমন্ত্রী জানান দলীয় কাজে পশ্চিমবঙ্গে থাকার কারণে সেখান থেকে কেন্দ্রীয় নেতৃত্ব সম্বিত পাত্রার আদেশক্রমে বিধায়ক বিন্দু দেবনাথকে সঙ্গে নিয়ে তিনি রাজ্যে এসেছেন এবং দলীয় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক এবং মিছিলেও অংশ নেন বলে জানান তিনি।
বিগত নির্বাচনের মত এই নির্বাচনেও ২২ নং কাঁঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।








