অনলাইন ডেস্ক, ০৬ এপ্রিল, ২০২৬: ৯ এপ্রিল ৫৬ ধর্মনগর আসনের উপনির্বাচন। সকাল ৭ টা থেকে বিকাল পাঁচটার মধ্যে ভোট হবে। গণনা ৪ মে সকাল আটটা থেকে। সোমবার রাজ্য নির্বাচন দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান রাজ্যের নির্বাচনী আধিকারিক বিজেশ পান্ডে। তিনি বলেন ধর্মনগর উপনির্বাচনে মোট ছয় জন মনোনীত প্রার্থী লড়াই করছেন।
মোট ভোটারের সংখ্যা ৪৬ হাজার ১৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৩৮৪ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ৭৫৮ জন। সঙ্গে ৯১ জন চাকরিজীবী ভোটদান করার সুযোগ পাবেন। ভোটদাতাদের জন্য ৫৫ টি পোলিং স্টেশন রয়েছে। এর মধ্যে ৩২ টি শহরাঞ্চলে এবং ২৩ পোলিং স্টেশন গ্রাম অঞ্চলে।
পাশাপাশি ৫৫ টি পুলিং স্টেশনের মধ্যে ১১ টি হবে মডেল পুলিং স্টেশন। তিনি আরো জানান, প্রত্যেকটি পোলিং স্টেশনের মধ্যে মাইক্রো অবজার্ভার থাকবে। সর্বমোট ৭৫ জন মাইক্রো অবজার্ভার থাকবে। সকলের যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।








