অনলাইন ডেস্ক, ০৬ এপ্রিল, ২০২৬: রাজনৈতিক মহলে একপ্রকার সহানুভূতি আদায় করতে একপ্রকার নাটক মঞ্চস্থ করলো মন্ত্রী বিকাশ দেববর্মা। যদিও মন্ত্রীর কথায় অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন তিনি। এক্ষেত্রে মন্ত্রী বিকাশ দেববর্মার অভিযোগ রবিবার রাতে মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায় রেনু দেববর্মার বাড়িতে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। সেখানে দলীয় কিছু কর্মসূচি এবং সৌজন্য সাক্ষাৎকারে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু মন্ত্রীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই একদল দুষ্কৃতিকারী আচমকা ওই বাড়িতে চড়াও হয়। অভিযোগ, ওই এলাকার বলেন দেববর্মার নেতৃত্বে হামলাকারীরা বেপরোয়া ইট-পাটকেল ছুড়তে শুরু করে।
এমনকি ‘গোলটি ছুড়ে সরাসরি মন্ত্রীকে লক্ষ্য করারও চেষ্টা হয়। আচমকা এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। বাড়িটির টিনের ছাউনি ও কাঠামোর ব্যাপক ক্ষতি হয়। পাশাপাশি কয়েকটি ঘর ভাঙচুরের পাশাপাশি প্রায় আট থেকে দশটি মোটরসাইকেল চুরমার করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় মন্ত্রী ও তাঁর নিরাপত্তারক্ষীরা (পিএসও) বাড়ির ভিতরেই আশ্রয় নিতে বাধ্য হন। প্রায় এক ঘণ্টা ধরে তাঁরা কার্যত নাকি অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
এই ঘটনায় মন্ত্রী বিকাশ দেববর্মা দাবি করেন, তাঁকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তাঁর অভিযোগ, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা চলছে। তিনি বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় সব রাজনৈতিক দলের কাজ করার অধিকার রয়েছে। এ ধরনের হিংসাত্মক রাজনীতি কাম্য নয়।” কিন্তূ এই ঘটনায় মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য ও মুঙিয়াকামী থানার ওসির বক্তব্য সম্পূর্ণ বিপরীতমুখী।
এব্যাপারে মুঙ্গিয়াকামী থানার ভারপ্রাপ্ত ওসির সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো ধরনের হামলা বা বাইক ও বাড়িঘর ভাংচুর হয়েছে বলে মন্ত্রী যে দাবি করছেন তা সম্পূর্ণ অসত্য এবং কোনো ধরনের হামলা বা ভাংচুর হয়নি বলে জানান।তিনি এও জানান যে, মন্ত্রী ওই বাড়িতে অবস্থানকালে কয়েকজন গ্রামবাসী শুধুমাত্র বাড়ি ঘেরাও করেছিল মাত্র।এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মুঙ্গিয়াকামি থানার পুলিশ এবং আধা-সামরিক বাহিনী। এবং সঙ্গে সঙ্গেই বাড়িটিকে ঘেরাও মুক্ত করা হয়।
এই ঘটনায় সংঘটিত করার অভিযোগে পুলিশ রাতেই দুইজনকে গ্রেপ্তার করে বলেও ওসি জানান। এদিকে এলাকার রাজনৈতিক মহলের অভিমত নির্বাচনে নিজের জামাইয়ের পরাজয় নিশ্চিন্ত বুঝতে পেরে মন্ত্রী বিকাশ এখন নিত্য নতুন নাটক মঞ্চস্থ করে চলেছে বলে এলাকায় ইতিমধ্যেই গুঞ্জন উঠতে শুরু করেছে। এদিকে বিরোধী দলদের থেকে অভিযোগ উঠে রাতের আঁধারে তিনি দাদন বিলি করতে যান ১০-১৫ টা গাড়ি নিয়ে।








