প্রগতি ত্রিপুরা , ০৫ এপ্রিল, ২০২৬: এডিসিতে সরকার গড়ে ভারতীয় জনতা পার্টি ইতিহাস তৈরি করতে চলেছে। রবিবার খুমুলুঙের চুখেরেঙ হলে সাংবাদিক সম্মেলন করে ইশতেহার প্রকাশ করতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাংবাদিক সম্মেলনে ইশতেহার গুলি তুলে ধরেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।
তিনি বলেন, ককবরক এবং অন্যান্য উপজাতি ভাষাগুলোকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এডিসিতে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যথাযথ স্বীকৃতি দেওয়া হবে। গ্রামীন কমিটি গুলি গণতান্ত্রিকভাবে গঠন করা হবে। নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য প্রতিটি জোনে চারটি তাঁত ও হততাঁত শিল্প প্রশিক্ষণ কেন্দ্র খোলা হবে।
আদিবাসী অধুষিত এলাকাগুলির প্রতিটি জেলায় একটি করে বালিকা ছাত্রাবাস স্থাপন করা হবে, আদিবাসী অধুষিত এলাকাগুলির প্রতিটি গ্রাম কমিটি এলাকায় স্মার্ট ও আধুনিক অফিস ভবন গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী বনধন যোজনার অধীনে আদিবাসীদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য বনজ পণ্যের উৎপাদন, সংগ্রহের জন্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে, একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে, খুমুলুঙে একটি নার্সিং ও প্যারামেডিকেল ইনস্টিটিউট খোলা হবে।
খুমুলুঙে একটি আধুনিক ফুটবল একাডেমি স্থাপন করা হবে, টিটিএএডিসি-র নাম পরিবর্তন করে ত্রিপুরা অটোনোমার্স টেরিটোরিয়াল কাউন্সিল রাখা হবে। মুখ্যমন্ত্রী মাদক মুক্ত ত্রিপুরার স্বপ্ন প্রশাসনের মাধ্যমে কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।








