ব্যাপক উন্নয়ন চলছে বলেই মানুষ বিজেপির পতাকা তলে সামিল হচ্ছে : মুখ্যমন্ত্রী

প্রগতি ত্রিপুরা , ০৪ এপ্রিল, ২০২৬:  আসন্ন টি টি এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আজ ৮ গঙ্গানগর – গন্ডাছড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং ও ২৪ রাইমাভেলি কেন্দ্রের বিজেপি প্রার্থী সমীর রঞ্জন ত্রিপুরার সমর্থনে নবনির্মিত গন্ডাছড়া মোটরস্ট্যান্ডে অনুষ্ঠিত হয় প্রকাশ্য নির্বাচনী সমাবেশ। এই নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি পরিমল দেববর্মা, প্রাক্তন সংসদ রেবতি ত্রিপুরা, দলের ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা সহ জেলা ও প্রদেশ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এই নির্বাচনী সভায় শামিল হয়ে ২৫১ পরিবারের ৭১০ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী।

এই প্রকাশ্য সভায় দুই কেন্দ্রের জাতি জনজাতি উভয় অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রকাশ্য সমাবেশ শুরুর আগে বিভিন্ন এলাকা থেকে মিছিল করে মানুষ সমাবেশ স্থলে আসেন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন জনজাতিদের উন্নয়ন একমাত্র বিজেপি সরকারের শাসনকালেই হচ্ছে। অনেকে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদেরকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী।

এদিন কমিউনিস্ট ও তিপ্রা মথাকে এক হাত নেন মুখ্যমন্ত্রী। তিনি সকলের কাছে আবেদন রাখেন রাজ্যে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য, কেন না শান্তি ছাড়া কোনভাবেই উন্নয়ন সম্ভব নয়। রাজ্যজুড়ে ব্যাপক উন্নয়ন চলছে বলেই মানুষ বিজেপির পতাকা তলে সামিল হচ্ছেন । লক্ষ্য ২০৪৭ আর সেই লক্ষ্যকে সামনে রেখেই চলছে উন্নয়ন।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী