বামুটিয়ার ফটিকছড়ায় দুর্ঘটনায় দ্রুত গতির বাইক! আহত দুই!

প্রগতি ত্রিপুরা, ৩ এপ্রিল, ২০২৬ : দ্রুত গতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন পিলারে ধাক্কা খেলে গুরুতর আহত ২ ।ঘটনা বৃহস্পতিবার রাতে মোহনপুর-বামুটিয়া সড়কের ফটিকছড়া চা বাগানস্হিত শিব মন্দির সংলগ্ন এলাকায়। ঘটনায় গুরুতর আহত ২ যুবক হলেন যথাক্রমে রাজেশ সরকার এবং রাহুল সরকার। দুজনেরই বাড়ি মোহনপুর এলাকায় ।

বৃহস্পতিবার রাতে দুই যুবক TR-01-Z-8254 নম্বরের বাইকে করে মোহনপুর থেকে নরসিংগড়ে যাচ্ছিল ।দ্রুত গতির বাইকটি ফটিকছড়া চা বাগানের শিব মন্দির সংলগ্ন এলাকায় বাক নিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারে ধাক্কা খেলে এই বিপত্তি ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মোহনপুর ফায়ার স্টেশনের দমকল কর্মীরা ঘটনাচল থেকে আহত দুই যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত দুজনেরই মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

Leave a Comment